৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

এয়ারপোর্টে ভাইয়ের হামলায় ভাই আহতের ঘটনায় থানায় মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪,
  • 217 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। এয়ারপোর্ট থানাধীন রবীন্দ্রনগর গ্রামে জমি জমা বিরোধের জের ধরে ভাই রুস্তম আলি খান ও তার সহযোগীদের হামলায় ভাই আহত হয়েছে। এ ঘটনায় আহত আলি আজিম নিজে বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- রুস্তম আলী খান, রাকিব হোসেন, শাহানাজ বেগম, নাসির উদ্দিন মিলন, তানিয়া আক্তার তন্বী, ফারহানা আফরোজ পারুল ও দুলাল হোসেন দুয়ারী সহ অজ্ঞাত আরো ৪-৫ জন।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মৃত সফেন আলী খানের ছেলে আলী আজিম খানের সাথে তার ভাই রুস্তম আলী খানের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা তাকে পৈত্রিক সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টায় তার ও তার পরিবারকে জীবন নাশের হুমকি ধামকি প্রদান করে। তারই সূত্র ধরে রুস্তম আলী খান সহ অন্যান্যরা তার ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করলে সে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি ১৪১৯/২৪ মামলা করেন। ইতিপূর্বে তাকে খুন জখমের হুমকি দিলে সে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করলে আসামিরা গত ৪ ডিসেম্বর আদালত থেকে জামিন নেন।

তারই ধারাবাহিকতায় তারা তার উপর ক্ষিপ্ত হয়। এবং সে রুস্তম এর মাধ্যমে বর্গা দিয়ে চাষাবাদ করলেও এবার সে সেই জমিতে নিজে বাসমতি ধান রোপন করেন। একপর্যায়ে সে গত বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বেলা ১১ টায় শ্রীনগর বাদলা গ্রামে তার রোপিত ধান কাটতে গেলে এ সময় রুস্তমসহ অন্যান্যরা বাধা প্রদান করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সুলতানকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র এবং রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে তার মেয়ে জান্নাতি রোমান আদিবা ঘটনাস্তলে গেলে তাকেও বেধড়ক মারধর ও শ্লীলতাহানী করে। এ সময় প্রায় ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আলী আজিম খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে গত ১৪ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo