নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর আবদুল ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় ২৫ নং ওয়ার্ড রুপাতলীস্থ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচী সম্পন্ন হয়। এসময় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ হয়।
এছাড়া অনুষ্ঠানে গীতা পাঠ , জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এসময় ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথী সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিনী লুনা আব্দুল্লাহ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবদুস সুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার ।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।