১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৩
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে : এসএম জাকির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪,
  • 343 সংবাদটি পঠিক হয়েছে

খবর বিজ্ঞপ্তি 

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন,’মানুষের জন্য কাজ করা একটি ইবাদত, আমি বিগত দিনে চেষ্টা করেছি মানুষের জন্য সেবা করার। ভবিষ্যতেও সাধারন মানুষের দোয়া নিয়ে কাজ করতে চাই।’
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিন।

আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের এই চেয়ারম্যান প্রার্থী বলেন,’ ইনশআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে আমি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী মিলে বরিশাল সদর উপজেলায় যে উন্নয়ন করবো অন্য উপজেলার মানুষ তা দেখতে আসবে।’

এস এম জাকির হোসেন বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক যুবক ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার ইনকাম করছেন এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারনে। আমি নির্বাচিত হতে পারলে যুবকরা কিভাবে ইন্টারনেট ‌ব্যবহার করে বেশি বেশি ডলার ইনকাম করতে পারে সেবিষয়ে ট্রেনিংসহ নানাভাবে কাজ করবো ইনশআল্লাহ।’

এসময় বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, সদর উপজেলা যুবলীগের শাহ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের মোঃ আরিফ হাওলাদার, মোঃ বদিউল আলম, স্বপন বিশ্বাস, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মো: টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo