১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

আমতলীতে শিশু কন্যাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 335 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার আমতলী উপজেলার ঘটখালী গ্রামে শিশু কন্যাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ৩ দফায় হামলা চালিয়ে মা বাবা সহ ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে নাজমুল ও এনায়েত মুন্সি। রবিবার (১৭ মার্চ) সকাল সোয়া আটটায় গঠখালি মুন্সি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, সুমন মুন্সি, তার শিশু কন্যা মাইমুনা আক্তার, স্ত্রী লিলি বেগম, ও বড় ভাই দুলাল মুন্সি। আহতদের মধ্যে সুমন ও মাইমুনা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুমন জানান,ঘটনার দিন রবিবার সকালে তার মেয়ে মাইমুনাকে ঘরে একা পেয়ে তার ভাই
এনায়েত মুন্সির ছেলে নাজমুল মুন্সি ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তার ডাক চিৎকার শুনে তার স্ত্রী লিলি ঘটনাস্থলে যায়। এ সময় তার সাথে নাজমুল ও এনায়েত মুন্সির ধস্তাধস্তি হয়। সংবাদ পেয়ে সুমন ঘটনাস্থলে ছুটে গেলে নাজমুল ও এনায়েত তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। মাইমুনা তার বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ভাই দুলাল মুন্সি ঘটনাস্থলে গেলে তারা তাকে গলা টিপে ধরে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে সুমন ও মাইমুনাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরগুনা হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo