১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৮
শিরোনামঃ

আড়ংয়ের পাঞ্জাবি নিয়ে বিতর্ক কেন?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 520 সংবাদটি পঠিক হয়েছে

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল। যেখানে দাবি করা হচ্ছে, আড়ং সমকামিতার চিহ্ন সম্বলিত একটি পাঞ্জাবি বিক্রি করছে। কিন্তু বাংলাদেশ থেকে আড়ংয়ের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে ওই পাঞ্জাবি দেখা যাচ্ছে না। দেশের বাইরে থেকে সেটি দেখা যাচ্ছে।

নেটিজেনদের দাবি, রংধনুর রঙ সাতটি, আর সমকামিতার সিম্বলের রঙ ছয়টি। আড়ংয়ের পাঞ্জাবিটিতে ছয়টি রঙ রয়েছে, যা সমকামিতাকে প্রচার করে।

এদিকে আড়ংকে বয়কটের ডাক দিয়ে একটি কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায়, পাঞ্জাবির স্ক্রিনশট সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হতে চাইলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। এসময় তাদের বলতে শোনা যায়, নিজেকে সমকামি প্রমাণ করতে না চাইলে আড়ং বয়কট করুন।

উমর আল ফারুক নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পোশাকে আধুনিকতার নামে অপসংস্কৃতিকে প্রচার করছে আড়ং। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরেকজন ফেসবুক ব্যবহারকারী আহমেদ হাসনাইন জোহেব লিখেছেন, `প্রতিবাদের মুখে আড়ং সমকামিতার চিহ্ন সম্বলিত পোশাক লুকিয়ে ফেলেছে। তবে এটা তাদের মতাদর্শকে লুকাতে দিবে না।’

এ বিষয়ে আড়ংয়ের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রেদওয়ান বলেন, আমরা কারও সেন্টিমেন্টকে আঘাত করতে চাই না। কোনো কিছুকে প্রমোটও করি না। পাঞ্জাবি নিয়ে কথাবার্তা হচ্ছে। ওই ডিজাইনটি এখন স্টক আউট। সে কারণে কোনো জায়গা থেকেই পাঞ্জাবির এই ডিজাইনটি ওয়েবসাইটে শো করার কথা নয়।
সূত্র: সময় সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo