১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮
শিরোনামঃ

বরিশালে ভাবির হামলায় ননদ হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড সোনামিয়ারপুল এলাকায় পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার (২৭) নামের এক গৃহবধূকে মারধর করেছে ভাইয়ের ছেলে ও ভাইয়ের স্ত্রী বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮ টায় তার বাবার বাসায় খান বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হলেন ওই এলাকার বাসিন্দা সুজ্জাত আলী খান মাস্টারের মেয়ে । বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মায়ের উপরে অত্যাচারের প্রতিবাদ করায় মেয়েকে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, আহত সুমি আক্তারের মাকে পারিবারিক তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে তার মেজ ভাইয়ের স্ত্রী ও ভাইয়ের ছেলে বিভিন্ন সময় মারধর ও অত্যাচার চালায়। বাসা থেকে বের করে দেওয়ার জন্য গালিগালাজ করে ও হুমকি দেয়। ঘটনার দিন তার মাকে ঘর থেকে বের করার জন্য গালিগালাজ করে ভাইয়ের স্ত্রী। বিষয়টি মোবাইল ফোনে শুনতে পেয়ে বাসায় এসে সুমি আক্তার প্রতিবাদ করে। এসময় পূর্বপরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে মেজ ভাইয়ের ছেলে নূর ও ভাইয়ের স্ত্রী শিখা এ হামলা চালায়। ভাড়াটে সন্ত্রাসীদের দিও হামলা চালায়

পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচারের চেষ্টা চালাচ্ছে । ভুক্তভোগী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo