৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

সাহেবের হাটে হামলায় আহত-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 451 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার শহীদ মজিদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধা ও তার দুই মেয়েকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

আহতরা হলেন, হাবিব মল্লিক, তার মেয়ে পলি বেগম ও হাওয়া বেগম। আহতদের মধ্যে হাবিব কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় শহীদ মজিদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিব মল্লিকের সাথে পার্শ্ববর্তী ইমন সরদার ও তার ভাই অভি সরদারের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তার ওই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমন সরদার,অভি সরদার,ও শাওন মল্লিকসহ অজ্ঞাত আরো ৪-৫ হাবিবকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র এবং লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার মেয়ে পলি ও হাওয়া তার বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও লাঠিপেটা করে।

ঘটনার পর স্বজনরা হাবিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo