স্টাফ রিপোর্টার।। বরিশাল পূর্ব রূপাতলী ২৪ নং ওয়ার্ড মোল্লাবাড়ি সড়কের বাসিন্দা মৃত : আব্দুল সত্তার শিকদারের ছেলে ও বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ এর মামা মোঃ খোকন শিকদার গত শনিবার (৩০) নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভূগছিলেন। তিনি গত শনিবার ঢাকা মহাখালি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫২)। স্ত্রী সহ এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকার সর্ব মহলে নেমে আসে শোকের ছায়া। মরহুমের জানাজার নামাজ রবিবার সকাল ১০ টায় স্থানীয় গাজী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
তার রুহের মাগফেরাত কামনায় সোমবার আসর নামাজ বাদ গাজী বাড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশন ও বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি বিপ্লব আহমেদ ও সাধারণ সম্পাদক শিহাব তোহা সহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।