৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

রুপাতলীতে চাঁদার দাবীতে শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত‍্যা চেষ্টা’র অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
  • 537 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর লালা দিঘীরপাড় এলাকায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক মুদি দোকানী ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে শিশুসহ ৪ জন রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে- দোকান ভাঙচুর, নগদ ২০ হাজার টাকা ও মালামাল লুটপাটের। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা জাকির হোসেন মীরার মুদি দোকান থেকে স্থানীয় আওয়ামী লীগের দোসর আউয়াল ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে টাকা না দিয়ে সিগারেট ও মালামাল নিয়ে চলে যায়। টাকা চাইলেই তাদেরকে হত্যা,হামলা ও মামলা সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে থাকে। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে আউয়াল,আহাদ শুভ,হাসিব,মারুফ ও রুবেল সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন তার দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। জাকির সিগারেট দিতে রাজি না হওয়ায় তারা মোটা অংকের চাঁদা দাবী করে। এক পর্যায়ে আউয়াল সহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার স্ত্রী নিকুল বেগমের চুল ধরে দোকান থেকে টেনে হেচঁড়ে বের করে। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে শীলতাহানির চেষ্টা করে। ডাক চিৎকার শুনে তার মেয়ে মারিয়া ও শিশুকন্যা নুসাইবা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ও ইট দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা দুজনেই রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতদের রক্তাক্ত উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মারিয়া ও নুসাইবার অবস্থা আশঙ্কা জনক। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo