১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বিএমএসএফ’র আনন্দ ভ্রমণ শেষে সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্ববৃহত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। দুইদিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ কর্মসূচি ঘোষণা করেছেন। সাগরকন্যা কুয়াকাটার বিএমএ ভবনের সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ, পরিচিতি মিলন মেলা ও সাধারণ সভার সমাপনী দিনে ঘোষিত কর্মসূচিতে আগামী মার্চ মাস থেকে মেয়াদোত্তীর্ন ও নিস্কৃয় শাখা কমিটির তালিকাকরণ, ১-৭ মে অস্টম জাতীয় গণমাধ্যম সপ্তাহ সারাদেশের উপজেলা-জেলাসমূহের আয়োজনে কর্মসূচী গ্রহন, গণমাধ্যম সপ্তাহের আগে সকল শাখার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি অবিলম্বে সরকার কর্তৃৃক সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ড গঠণসহ সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকার কাজ সম্পন্নের দাবিতে তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রকাশ করার দাবিতে আগামী ১৫ মার্চ সকল জেলা ও উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম রানা, মিজানুর রশিদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মিজানুর রহমান, সৈয়দ খায়য়ল আলম, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরী, মোঃ কামরুজ্জামান, ফয়সাল আজম অপু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বুলেট, সহ-সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, অমরেশ দত্ত জয়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক রইছ উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য জাবির হোসেন, আইটি বিষয়ক উপ-কমিটির সদস্য ইব্রাহিম শরীফ মুন্না, মৃধা মোঃ আফসার উদ্দিন, সদস্য কাজী নোমান উপস্থিত ছিলেন। সভায় কেক কেটে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থিম সং উদ্বোধন করা হয়েছে। থিম সং টি লিখেছেন এবং সুর করেছেন গৌরনদীর সাংবাদিক সুমন তালুকদার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo