৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৩১, ২০২৪,
  • 301 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশালের বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে উদ্ধোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ২ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ধোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে এসে শেষ হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে ৭৭ হাজার ৪০৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে ৪ হাজার ৪৯৬ কোটি ৩৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে। মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই। এ লক্ষ্যে সরকার কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo