৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাউফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবলীগ নেতা সুপ্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ২৯, ২০২৩,
  • 428 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
পটুয়াখালী- ২ (বাউফল) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদুল হাসান সুপ্ত।

সুপ্ত বাউফল বগা বন্দর এলাকার মৃত আলাউদ্দিন আহমেদের পুত্র। তিনি এলাকায় আলাউদ্দিন মাস্টার হিসেবে পরিচিতি। এছাড়া সুপ্তর পরিবারের সবাই উচ্চ শিক্ষিত। ভদ্র, বিনয়ী ও সদালাপী এ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। সৎ, ত্যাগী এ নেতা হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়। গত মঙ্গল ও বুধবার সংশ্লিষ্ট আসনে আওয়ামী লীগে উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরন, এলাকার পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।

এভাবেই সুপ্ত বাউফল আসনের জনগনের জন্য হয়ে উঠেছেন নিবেদিত প্রাণ। সু-সংগঠিত একজন রাজনীতিবীদ। মাটি ও মানুষের জনপ্রিয় এক নেতা হয়ে উঠেছেন। আসনের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে মানুষের সাথে গড়ে তুলছেন নিবিড় সম্পর্ক। জনগণের প্রত্যাশা সুপ্তই একমাত্র তৃনমূল সমর্থিত প্রার্থী।

রাজনৈতিক অঙ্গনেও সুপ্তর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ১/১১ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহন করেছেন। করোনাকালে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক পর্যায়ে জীবনে ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। রাতের আধারে মানুষের বাসায় পৌছে দিয়েছেন খাবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo