৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ৪৭ জেলের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩,
  • 442 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান ৪৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৮৮ হাজার ৫ টাকা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে গোটা অভিযানে গেলে ১৯ দিনে এখন পর্যন্ত ৬৮৪টি মামলায় ৭৪২ জন‌ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপা‌শি ১২ লাখ ৫৬ হাজার ৬শ টাকা জ‌রিমানা করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৩৬৩টি অভিযান চালানো হয়েছে এবং ৮৯৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেল ১৯ দিনে বরিশাল বিভাগের ২৭৯ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৭৯৪ বার বি‌ভিন্ন মাছঘাট, ৬ হাজার ৪০১ বার বি‌ভিন্ন আড়ত ও ৪ হাজার ১৭২ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল ১৯ দিনের অভিযানে ১৩ হাজার ৬৮৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৮‌ কো‌টি ৬১ লাখ ৯৫ হাজার ৫শ টাকার ৪২ লাখ ৬৮ হাজার ৬শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪ লাখ ৭৬ হাজার টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের তিন লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo