৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বাসের সুপারভাইজারকে মারধর, সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩,
  • 404 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল : বরিশালে অতিরিক্ত যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসের সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে নজরুল নামে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী যাত্রীরা। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন এ ঘটনায় বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসে অতিরিক্ত যাত্রী ওঠাতে টিআর ট্রাভেলসের সুপারভাইজারকে নিষেধ করেন ট্রাফিক সার্জেন্ট মো. নজরুল। এ সময় অতিরিক্ত যাত্রী ওঠালে ওই বাসের বিরুদ্ধ মামলা করার কথাও জানানো হয়। তখন মামলা না দিতে ট্রাফিক সার্জেন্ট নজরুলকে অনুরোধ করেন বাসের সুপারভাইজার সুজন। এতে ক্ষিপ্ত হয়ে সুজনকে ট্রাফিক সার্জেন্ট মারধর করেন বলে অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেসময় তীব্র যানজটে যাত্রীবাহী বাসসহ অন্য যানবাহন আটকে থাকে। বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন এসে ঘটনায় বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেয়।

বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে বসে ঘটনার সুষ্ঠু সমাধান করবো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই। গাড়িচালক ও সুপারভাইজার সুজনের মধ্যে উচ্চবাচ্যের একপর্যায় তিনি আহত হয়েছেন। ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করায় অবরোধ হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo