৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩,
  • 478 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ১০১ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৯ জন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মো. জুবায়ের (১৭) ও সুকুমার রায় (৮২) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৩ হাজার ৮৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৭০ জন। বিভাগে এখন পর্যন্ত ১০১ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালের দুই হাসপাতালে ৭২ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা জেলা হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন এবং ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১০৫, পটুয়াখালীতে ৬৫, পিরোজপুরে ৫০, ভোলায় ৩৭, বরগুনায় ৩৫ এবং ঝালকাঠিতে সাতজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo