৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে অবরোধে বাস চলছে কম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩,
  • 415 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
বিএনপি ও জামায়াতের চলমান অবরোধের প্রভাবে বরিশাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। একেবারে সীমিতসংখ্যক বাস চলছে। এদিকে সহিংসতা রোধে বরিশালে আজ মঙ্গলবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ৩৩ সাতক্ষীরা বিজিবির দুই প্লাটুন সদস্য আজ নগরে অবস্থান করতে যাচ্ছেন।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বরিশালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। তারা আজ মঙ্গলবারের মধ্যেই পৌঁছাচ্ছে। প্রয়োজন অনুযায়ী নগরসহ জেলার যেকোনো স্থানে তাঁরা দায়িত্ব পালন করবেন বলে জানান ডিসি শহিদুল।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রভাব নগরীতে দেখা যায়নি। সোমবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বিভিন্ন সড়কে রাতে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের।

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের তথ্যমতে, ঢাকাসহ দূরপাল্লা রুটে বাস চলাচল একেবারেই কম। পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন, যাত্রী সংকটের কারণে দূরপাল্লার রুটে বাস চলছে না। তবে অভ্যন্তরীণ রুটের বাস থেমে থেমে চলছে।

facebook sharing button

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo