৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালের ৬ আসনে ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩,
  • 402 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বরিশাল-৩ আসন থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল-৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটুসহ নেতাকর্মীরা।

এর আগে সকালে বরিশাল-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ড. শামীম আহমেদ এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ মনির। অপরদিকে বরিশাল ৩ আসন থেকে ওয়াকার্স পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে বিপরীতে এখন পর্যন্ত মোট ২২ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোন প্রার্থী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এমন তথ্য আমাদেও কাছে নেই। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের সবশেষ তারিখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo