স্টাফ রিপোর্টার ।। বরিশালের চরমোনাইতে পিকনিকের চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ী মামুন হাওলাদার (৩০) কে এলোপাথাড়ি মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত দশটায় শালুকা মিরা বাড়ি বাজারে নিজের দোকান মামুন টেলিকম এর সামনে এ ঘটনা ঘটে। আহত মামুন চরমোনাই এর ৩ নং ওয়ার্ড ফরফুরিয়া তলা গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, শালুকা মিরা বাড়ী বাজারে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী মিলে পিকনিকের আয়োজন করে। তবে আহত মামুন পিকনিক খাবে না বললেও তারা জোর করে চাঁদা টাকা চায়। চাঁদার টাকা না দিলে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী শাহ আলম, নিজাম, আয়নাল, বাহাদুর শরীফ সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা এ হামলা করে। এ সময় দোকানের সামনে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা আহত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।