৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নয়গাও বিদ্যালয়ে শিক্ষার্থীর অভিভাবক কে লাঞ্ছিত করার অভিযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 517 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে নগরীর ইন্দ্রকাঠী নয়গাও মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর অভিভাবককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে ওই স্কুলের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহারের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, লুৎফুন নাহার নবগ্রাম রোড এলাকার বাসিন্দা সুমন মোল্লার মেয়ে মাইশা আক্তার কে তার কাছে প্রাইভেট পড়ার জন্য বাধ্য করলে মাইশা লুৎফুন নাহার এর নিজের বাসা ২৩ নং ওয়ার্ডে সজীব ম‍্যানশনে গিয়ে নিয়মিত পড়া শুরু করে। কোচিং ছুটি দেয়ার পর সবাইকে ছেড়ে দিলেও মাইশা কে বসিয়ে রাখতেন লুৎফুন নাহার। তার ছেলে জাহিদুল ইসলাম সজিব মায়ের সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে যেতেন তার রুমে। মাইশাকে ভয়-ভীতি দেখিয়ে হাত-পা বেধে ধর্ষণ করে। মুখ খুললে তাকে ও তার দুই বোনকে করা হবে হত্যা।এই ভয় দেখানোর ফলে সে ভয়তে কখনও মুখ খুলতে সাহস পায়নি। বাধ্য হয়ে ছেলের কথা মাকে জানালে সে মাথায় হাত বুলিয়ে তাকে তার পুত্রবধূ করে ঘরে তুলবে বলে সান্তনা দেন।

তারই সূত্র ধরে বুধবার মেয়েদের আনার জন্য মাইসার মা খাদিজা আক্তার স্কুলে যান। স্কুলের মূল ফটকের সামনে দাঁড়িয়ে অভিভাবকদের সাথে কথা বললে লুৎফুন নাহার পূর্বের ইস্যু ধরে দশম শ্রেণীর কয়েকজন ছাত্রকে দিয়ে তাকে লাঞ্ছিত করানোর অভিযোগ রয়েছে। খাদিজা বিষয়টি প্রধান শিক্ষক দীনেশচন্দ্র রায়ের কাছে জানাতে গেলে তিনি তাকে বলে ওঠেন স্কুল কমিটির সদস্য আনোয়ার হোসেন আপনার কোন কথা শুনতে মানা করেছে বলে বিষয়টি এড়িয়ে যান।

ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়ের সাথে আলাপ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমিটির সদস্য আনোয়ার হোসেন। এ সময় প্রতিষ্ঠাতা সভাপতিও একই আশ্বাস দেন। এ ব্যাপারে লুৎফুন নাহারের কাছে জানতে চাইলে তিনি নিরপরাধ বলে জানান।

এ বিষয়ে সদর উপজেলা কর্মকর্তা দীপিকা বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo