৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নবম শ্রেণির শিক্ষার্থী সভাপতি প্রার্থী; ক্যাম্পাস জুড়ে ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 431 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশাল মহানগর ছাত্রদলের অধীন প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি পেতে যাচ্ছে বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। তবে অভিযোগ উঠেছে, সংগঠনটির কমিটির প্রার্থী তালিকায় রয়েছে নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান (রামিম)। এ নিয়ে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত করে কলেজের সিভিল ট্রেড বিভাগের প্রধান হাবিবুর রহমান জানান, মেহেদী হাসান রামিম নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্রদলের কমিটিতে একাধিক প্রার্থী থাকলেও খসড়া তালিকায় মেহেদী হাসান রামিমকে সভাপতি পদে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, স্কুলের গন্ডি পার না হওয়া জুনিয়র শিক্ষার্থী দিয়ে কলেজ কমিটি দিলে সাধারণ শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব মানবে না। এছাড়া সমালোচনার মুখেও পড়বে সংগঠনটি। এ ব্যাপারে দলের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে যোগ্য নেতৃত্ব চান শিক্ষার্থীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo