৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নগরীতে শ্রমিক দল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসী কইতর সুমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 476 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকা সত্ত্বেও থেমে নেই বরিশাল নৌবন্দরে টেম্পু-মাহিন্দ্র স্টানে কইতর সুমনের চাঁদাবাজি। চাঁদা না দেয়ায় বরিশাল নৌবন্দরে জেলা শ্রমিক দল নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী লীগের দোসর কইতর সুমন ও তার সন্ত্রাসী বাহিনী।

শনিবার (২৫অক্টোবর) বরিশাল নৌবন্দর ৩ নং গেইট সংলগ্ন এ হামলার ঘটনা। আহত ওই শ্রমিক নেতার নাম রাজিব খান। সে চাঁদমারি এলাকার বাসিন্দা মৃত: আবুল কালাম আজাদের ছেলে ও বরিশাল জেলা শ্রমিক দলের সদস্য। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাজিব জানান, ঘটনার দিন শনিবার সকালে চাঁদার জন্য কইতর সুমন ও তার লোকজন সাবু নামে এক মাহিন্দ্র চালককে মারধর করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে নেতাকর্মীরা বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি দিয় চলে যায়। তারই সূত্র ধরে ঘটনার দিন সকাল সোয়া ৭টায় কইতর সুমন মাংকি টুপি পড়ে সে সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন সন্ত্রাসী রাজিব কে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে সুমন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে। এ ব্যাপারে আহত রাজিব অভিযোগ করে আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় কইতর সুমন সিটি মেয়র সাদেক আব্দুল্লাহ নাম ভাঙ্গিয়ে টেম্পু-মাহিন্দ্র চালকদের কাছ থেকে করা হতো চাঁদাবাজি। প্রতিটি গাড়ি থেকে জামানত হিসেবে ১০ হাজার টাকা এবং প্রতিদিন ২ থেকে ৩ শত টাকা করে হাতিয়ে নিতেন। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে হত্যা,হামলাও মামলার ভয়-ভীতি দেখানো হতো। এ ঘটনায় সুমন সহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও সুমনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সে বাটার খাল এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের মুঠো ফোনে ফোন করলে তার ফোন রিসিভ হয়নি। অপরদিকে হামলাকারীদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo