৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নগরীতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 568 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কাশিপুর ফিশারি রোড এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সৈয়দ রামিম (৩২) নামে এক যুবককে হত্যার চেষ্টায় নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে করেছে কথিত বিএনপি কর্মী সজীব ও রাসেল। আহত ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় মীরাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতের ভাই সৈয়দ রাফি জানান, তার ভাই সৈয়দ রামিমের কাছে দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে স্থানীয় কথিত বিএনপি কর্মী সজীব ও রাসেল। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় মীরা বাড়ির সামনে পুনরায় রামিমের কাছে চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে সজীব ও রাসেল সহ অজ্ঞাত আরো ৩-৪ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এহ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo