৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নগরীতে বিসমিল্লাহ স্টোর্সে ঢুকে ভাইকে কুপিয়েছে ভাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 758 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদা দিতে রাজি না হওয়ায় নগরীর বান্দ রোডে বিসমিল্লাহ স্টোর্সে ঢুকে বড় ভাই জাহিদুল ইসলাম ফয়সাল (৩৫) কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আপন ছোট ভাই। আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বান্দ রোডে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী জাহিদুল ইসলাম ফয়সাল বান্দ রোডস্থ বিসমিল্লাহ স্টোর্সের স্বত্বাধিকারী কামরুল শরীফের ছেলে। ঘটনার দিন বুধবার তার ছোট ভাই সাব্বির শরিফ মাদক সেবন করে দোকানে গিয়ে ফয়সালের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অপারগতা স্বীকার করায় উত্তেজিত হয়ে সাব্বির শরীফ ধারালো অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর সাব্বির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত ফয়সাল একুশে বাংলাকে অভিযোগ করে বলেন, গত দুই মাস পূর্বে সাব্বির আমার ঘরের বাহির থেকে তালা দিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করে। এই ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে স্ট্যাম্পে লিখিত দেয় সাব্বির। এরকম ঘটনা আর ঘটাবে না। এরকম ঘটনার জন্য সে দায়ভার নিবে বলে স্বাক্ষর করে। এছাড়াও সাব্বিরকে এক লক্ষ টাকা চাঁদা দেই এবং প্রতিদিন ৭ শত টাকা করে নিয়েও ক্ষান্ত হয় নয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo