স্টাফ রিপোর্টার।। বরিশালের ২৪ নং ওয়ার্ড দক্ষিণ রুপাতলী খান সড়ক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খলিল খান নামের এক যুবককে মারধর করেছে ছোট ভাই ও তার স্ত্রী। বুধবার দুপুর দুইটায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত হলেন ওই এলাকার বাসিন্দা মৃত হাসেম খানের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায়, অন্য একজন ব্যক্তির জমিতে খলিল খান কৃষি ও শাকসবজি লাগায়। এবং অর্ধেক জমি তার ভাইয়ের জন্য রেখে দেয়। যদিও জমির মালিক কিছু না বললেও সম্পূর্ণ জমি জোর করে কৃষি দিতে চায় ছোট্ট ভাই ও তার স্ত্রী। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ভাইয়ের স্ত্রী সাবিনা ও ভাই পরিবার পরিকল্পিতভাবে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।