৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

চরমোনাইতে দিনমজুর কে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 692 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ডিঙ্গা মানিক গ্রামে খালে জাল পাতা কে কেন্দ্র করে এক দিন মজুর কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চিহ্নিত চোর চক্রের প্রদান হোতা নাসির খান ও তার সহযোগীরা। রবিবার দিবাগত রাত ১টায় জমাদ্দার বাড়ির খালে এ ঘটনা ঘটে।

আহতের নাম কবির জমাদ্দার। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: আনোয়ার জমাদ্দারের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসাধীন কবির জানান, পার্শ্ববর্তী খালে তার পাতা জালের উপর দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাই পেতে আসছে স্থানীয় বাবুলের ভাড়াটিয়া ও চোর চক্রের হোতা নাসির খান। এ ব্যাপারে একাধিকবার প্রতিবাদ করেও কোন সুফল পায়নি কবির। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার দিবাগত রাতে সে পার্শ্ববর্তী খালে জাল উঠাতে গেলে তার জালের উপরে নাসির জোরপূর্বক চাই পাতে। এ সময় সে প্রতিবাদ করলে পরিকল্পিত ভাবে নাসির খান ও মোবারক সহ অজ্ঞাত আরো কয়েকজন হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। সে নিজেকে বাঁচাতে দৌড়ে ঘরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করেও রক্ষা পায়নি সে। তারা ঘরে ঢুকে তাকে আঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo