৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

খালিদাবাদ কলোনিতে বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়া জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫,
  • 168 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। নগরীর খালেদাবাদ কলোনিতে ভাড়াটিয়ার স্ত্রীর সাথে বাড়িওয়ালার পরকীয়া প্রেমে বাধা দেয়ায় বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়া গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ভাড়াটিয়া রিপন সিকদার (৪৫) কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যার পর খালেদাবাদ কলোনি রাজবাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত রিপন বলেন, আমার বাড়িওয়ালা নুরুল ইসলামের সাথে স্ত্রী মুন্নির দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার সন্ধ্যার পর মুন্নি আমাকে রাস্তায় ঘুরতে যাওয়ার জন্য একাধিক বার বলে। আমি রাজি না হওয়ায় আমার সাথে দুর্ব্যবহার করে। পরে আমি চালাকি করে ঘরের পাশে পালিয়ে থাকি। এ সময় নুরুল ইসলাম আমাদের ঘরের পাশে এসে আমার স্ত্রীর হাত ধরাধরি করে। আমি প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আমার দিকে এগিয়ে আসে এবং আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নুরুল ইসলাম বলেন, রিপন একজন মাদক সেবনকারী। ঘটনার দিন মাদক সেবন করে মাতাল হয়ে তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এসময় আমি ও আমার স্ত্রী রুমা তাকে বাধা প্রদান করলে সে ফাসানোর জন্য আমার বিরুদ্ধে এরকম মিথ্যা রটিয়েছে। সে প্রতিনিয়ত তার স্ত্রীর উপর নির্যাতন চালায়। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা রটায়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo