৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩,
  • 389 সংবাদটি পঠিক হয়েছে

কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিমাই মাতুব্বর (৪৫) নামে এক রাখাইন যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন থয়ং চিং নামের অপর এক রাখাইন যুবক।

বুধবার রাত ৮টার দিকে মহিপুর সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিমাই কুয়াকাটা পৌরসভার মংথেপাড়া গ্রামে লুমং মাতুব্বরের ছেলে এবং আহত থয়ং ধুলাসার ইউনিয়নের বৌলতলী পাড়ার চাচানের ছেলে।

জানা গেছে, ধুলাসার ইউনিয়নে যাওয়ার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo