১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২০

কাউনিয়ায় বৃদ্ধা সহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ২০, ২০২৫,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জমি দখলের জের ধরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় একই পরিবারের ৪ জনকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শুধু তাই নয় প‍্রতিপক্ষকে ঘায়েল করতে অপর পক্ষের কবির নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ জানুয়ী) বিকেল ৩ টায় কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান (৫৫),তার স্ত্রী শারমিন আক্তার ঝর্না (৪৫),মা হায়াতুন্নেছা (৮৫) ও ছেলে জুবায়ের হাওলাদার(২১)। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ঝর্না বলেন, আমার স্বামী হাবিবুর রহমান পেশায় একজন ক্ষুদ্র ব‍্যাবসায়ী। ১৯৭৫ সালে আমার ফুফু শ্বাশুরী বকুল জান বিবির কাছ থেকে আমার শ্বশুর আব্দুল মালেক হাওলাদার আমার স্বামীর নামে ৫০ শতংশ জমি ক্রয় করে। সেই জমি একই এলাকার নূরুজ্জামান নাঈম দেওয়ান, কবির হাওলাদার, মামুন দেওয়ান, তামিম দেওয়ান, ফাহিম দেওয়ান, কহিনুর ও জেসমিন সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন ভূমিদস্যূ দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার বিকেলে ওই জমিতে কবির সহ অন্যান্যরা জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় আমার স্বামী বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে কবির সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে আমি আমার শাশুড়ি হায়াতুন্নেছা ও ছেলে জুবায়ের ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের কে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, সন্ত্রাসী কবির ও তার বাহিনীর লোকজন এর আগেও দু’বার আমাদের পরিবার কে কুপিয়ে জখম করেছে। তাদের অত্যাচারে আমি ও আমার পরিবার অতিষ্ঠ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo