৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শরীরে আঘাত করে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তির অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ১২, ২০২৩,
  • 427 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার কলাপাড়া উপজেলার আক্কেলপুর গ্রামে অবৈধভাবে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় হানিফ (৬৫) নামে এক বৃদ্ধা আহত হয়েছে। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হানিফ জানান তার সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে একই গ্রামের জহিরের বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সে জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় ক্ষিপ্ত হয়ে জহির সহ কয়েকজন তাকে মারধর করে। অপরদিকে হানিফ ও তার সহযোগিদের হামলার শিকার হয়ে অপর পক্ষের জহির কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে, আহত জহির জানান, ঘটনার দিন দুপুরে হানিফ ও তার বাহিনী নিয়ে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এ সময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে হানিফ সহ কয়েকজন তাকে লাঠিপেটা করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে হানিফ নিজের মাথায় আঘাত করে নাটকীয় ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাওলা বলেন, আমি ছুটিতে ছিলাম,তাই আমি বিষয়টি জানিনা। থানায় দায়িত্বরত অফিসারের কাছ থেকে জেনে নিন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo