স্টাফ রিপোর্টার : বরিশাল বিমানবন্দর থানাধীন ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন যুব লীগের কথিত নেতা কাওসার আলম সোহাগের সন্ত্রাসী তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা চিন্তা করে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আওয়ামী লীগ নেতাদের ভ্যানার ও পোস্টারে আওয়ামী লীগ নেতাদের পাশে তার ছবি লাগিয়ে সেটাকে পুঁজি করে মাদক ব্যবসায় হরদমে মেতে উঠেছে কথিত ওই নেতা।
জানা যায়, সোহাগের বাবা ১ নং রায়পাশা করাপুর ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান খোকন। অল্প সময়ে সে গাজা,ইয়াবা ও হিরোইন সহ বিভিন্ন মাদক ব্যবসা চাঙ্গা করে তুলেছে। সন্ধ্যা হলেই মাদকের ধোয়ায় ওই এলাকার বাতাস হয়ে ওঠে বিষাক্ত।শুধু তাই নয় মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ এর নাম ভাঙ্গিয়ে কড়াপুর এলাকা দাপড়িয়ে বেড়াচ্ছে। করে যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। যুবকদের হাতে মাদক ধরিয়ে দিয়ে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যুবসমাজকে। প্রশাসনকে ম্যানেজ করে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ও সে ক্ষমতার দাপট দেখিয়ে গরিব ও অসহায় মানুষের জমি জবর দখল করে। জানা যায়, বছর কয়েক আগে স্থানীয় ফরিদ চেয়ারম্যানের জমি দখল দিয়ে সেই জমি বিক্রি করে ফেলে।
সূত্রমতে, গত বৃহস্পতিবার (১জুন) তার মাদক ব্যবসায় বাধা দেয়ায় নাসির উদ্দিন নামে এক ইউনিয়ন যুবলীগ নেতা হামলার শিকার হয়। এছাড়াও বৃদ্ধ মানুষের উপর নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও।