১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৬
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

এসএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়ায় কর্মকর্তাকে ইট নিক্ষেপ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪,
  • 342 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
পিরোজপুরের নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় সেখানের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে।

এ ঘটনায় ট্যাগ কর্মকর্তা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. মামুন রহমান হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওই ডায়েরি সূত্রে জানা গেছে, ওই দিন এটিইও পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে কেন্দ্রের তৃতীয় বা চতুর্থ তলা থেকে ইট নিক্ষেপ করা হয়।

মামুন রহমান হাওলাদার জানান, পরীক্ষায় নকল করতে দিইনি বলে আমাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার নির্দেশ থাকলেও তা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে। যে কারণে কে বা কারা এমনটি করেছে জানা যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। অভিযুক্ত হিসেবে এখনবধি কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে ওই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান খান বলেন, কেউ ওই ট্যাগ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করেনি। আর বৃষ্টির কারণে ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট ছিল। মিস্ত্রী এনে তা ঠিক করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo