৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেবাচিম হাসপাতালের পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪,
  • 231 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি তার কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছেন, ডা. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি শান্তি সমাবেশ করেছেন। সাম্প্রতিক এক শিশুর মৃত্যুর ঘটনায় লাঞ্ছনার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তার পদত্যাগ দাবি করা হয়।

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘আমি বরিশালের সন্তান। এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে। তবে পরিচালকের পদে আর থাকছি না।’ এর আগে শনিবার ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন, এতে সমর্থন জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। যার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগের ঘটনা ঘটে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo