১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৬
শিরোনামঃ
শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে বিধবার জমি দখল, ল্যাংড়া আরিফের খুঁটির জোর কোথায়?

শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 73 সংবাদটি পঠিক হয়েছে

বিপ্লব আহমেদ।। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে সারাদেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

গত ৮ জুন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে দেলোয়ার হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া আলী অনিক তালুকদার সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল জব্বার হাওলাদার সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব আউটসোর্সিং কর্মচারীদের অধিকার, কল্যাণ ও ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সংগঠনের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সভাপতি দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কাজ করে আসছেন। একই সঙ্গে সহ-প্রচার সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার একজন সদালাপী ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo