৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মেহেন্দিগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 424 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে মেহেন্দিগঞ্জে এক বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (২৭অক্টোবর) সকাল ১০ টায় বাজিদ খাঁ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের নাম সুফিয়া বেগম। সে ওই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের এক খন্ড জমি নিয়ে তার ভাই হুমায়ুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।হুমায়ুন গত ২০০৯ সালে আদালতে একটি মামলা দায়ের করলে আক্তার রায় পায়। ক্ষিপ্ত হয়ে হুমায়ুন ও তার লোকজন আক্তারের পরিবারকে হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনায় আক্তার গত ১৫ দিন আগে আদালতে ১৪৪ ধারা একটি মামলা দায়ের করে। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে ভুক্তভোগী সুফিয়া বেগম সেই জমিতে নিজের লাগানো সুপারি গাছে সুপারি পাড়াতে লোক উঠালে উত্তেজিত হয়ে হুমায়ুন, লিমা, মুক্তা ও লিয়নসহ অজ্ঞাত ও আরো ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo