স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাড়ৈখালী গ্রামে পারিবারিক কলহের জের ধরে সুমন হাওলাদার (৩৫ ) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ জুলাই) দুপুর ১ টায় হাওলাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুমন ওই এলাকার বাসিন্দা মৃত বাবুল হাওলাদারের ছেলে। পেশায় একজন শ্রমিক। নিহতের স্বজন কামরুল জানান, ওই গ্রামের বাসিন্দা সুমন হাওলাদারের স্ত্রী আরিফা ইসলাম (কাজল) গত ঈদুল ফিতরের পর সুমনের সাথে দাম্পত্য কলহ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে কাজল তার সাথে অভিমান করে তার পিত্রালয় চরমোনাই চলে যায়। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন রাতে দুজনার মধ্যে টানা এক ঘন্টা মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার দুপুরে অভিমান করে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। অপরদিকে সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান হাসপাতালে ছুটে যায়।