৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩,
  • 460 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
ঢাকায় পুলিশের উপর হামলা ও হরতালে ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গতকাল সোমবার রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত, বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে মহানগর বিএনপি ৭ জনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে। জামায়াতের পক্ষ থেকে ২ জনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাতে বরিশাল নগরের পোর্টরোডে মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ছাড়াও জামায়াতের কর্মী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

দুজন জামাত নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরীর আমতলা মোড় এলাকার বাসা থেকে জামায়াতের আমির ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলেও জানান তিনি।

অপরদিকে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্তত) জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, বিএনপির দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের বাসাসহ নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৭ জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে দুজনকে আটকের কথা জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo