৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে জমিজমা বিরোধের জেরে শ্রমিকদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুন ২৭, ২০২৬,
  • 93 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে এয়ারপোর্ট থানাধীন পাংশা গ্রামে রুবেল হাওলাদার (৩৮) নামে এক শ্রমিকদল নেতাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহত কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (২৬ জুন) রাত ৯ টায় পাংশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুবেল হাওলাদার সাথে পার্শ্ববর্তী সুজন মিরার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরত চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে দুই পক্ষ শুক্রবার থানায় হাজির হলে রুবেল পুলিশের কাছ থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত সময় নেন। কিন্তু প্রতিপক্ষ সুজন মিরা ও তার সহযোগীরা দুই দিনের মধ্যে সমাধান করতে বলে। পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কবির দুই পক্ষকে সমাধান করে দেয়ার কথা বলে থানা থেকে চলে যান। তারই সূত্র ধরে ঘটনার দিন রাতে কবিরের নেতৃত্বে সুজন মিরা তার বাবা আলমগীর মীরা এবং মোশাররফ খান সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন রুবেলকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্বজনরা অতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত রুবেল অভিযোগ করে বলেন, গত এক পূর্বে প্রতিপক্ষরা আমাকে হত্যার হুমকি দিলে আমি জীবনের নিরাপত্তা চেয়ে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করি। ডায়েরি করার পরই ঘটনার সূত্রপাত ঘটে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo