৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩,
  • 410 সংবাদটি পঠিক হয়েছে

টিইউসি বরিশাল জেলা কমিটির উদ্যোগে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা অ্যাড. এ কে আজাদের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তৃতা করেন কৃষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, শ্রমিক নেতা জে কে মুকুল, যুব নেতা অধ্যাপক বিপ্লব দাস, বস্তিবাসী নেতা নূর হোসেন, দর্জি শ্রমিক নেতা তুষার সেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, নৌযান শ্রমিক নেতা শেখ আবুল হাসেম, নারী নেত্রী জোছনা বেগম ও কবি অপূর্ব গৌতম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন মোল্লা।

এ সময় তারা বলেন, ঈদের ১০দিন আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দিতে হবে। পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করতে হবে, লঞ্চ-বাস-রেলসহ যানবাহনের ভাড়া কমাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঈদকে কেন্দ্র করে একদল চাঁদাবাজ পুলিশ, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী, পকেটমার, যানবাহনের মালিক এক হয়ে সাধারণ শ্রমিক যাত্রী সাধারণের টাকা কেড়ে নেয়ার মহা উৎসবে মেতে উঠে।

তারা বলেন, ঈদের আগে যানবাহন যেমন থাকে না, তেমনি থাকে না নিরাপত্তা। পর্যাপ্ত যাত্রী হলে ভাড়া কমার কথা, কিন্তু বাস্তবে যানবাহনের ভাড়া দ্বিগুণ, তিনগুণ, এমনকি কখনো কখনো সীমাহীন ভাড়া বাড়ানো হয়। অর্থাৎ মানুষকে ঠেকিয়ে অর্থ আদায় করা হয়। এ বিষয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও সরকার-প্রশাসন যেন অন্ধ বোবা হয়ে যায়, তাদের কিছুই বলার ও করার থাকে না। ফিরতি পথে আরও বেশি বেশি বিড়ম্বনার শিকার হতে হয়। এমতাবস্থায় রাষ্ট্র, পুলিশ, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী কাউকেই খুঁজে পাওয়া যায় না। রাষ্ট্র, সমাজ এবং প্রশাসন মানুষের দুর্যোগের সময় যখন কাজে আসে না, তখন একজন দায়িত্বশীল মানুষ হিসেবে লজ্জা ঢাকার আর কোন জায়গা থাকে না।

এ সময় বক্তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং প্রশাসন সঠিকভাবে উদ্যোগ নিলে এই সমস্যা সমাধান কোনো কঠিন কিছু নয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo