১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০০
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬,
  • 29 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোহরা বেগম (৪৮) নামে এক গৃহবধূর উপর হামলার অভিযোগ উঠেছে তার দেবর ফরিদুল হক খলিফা ও তার তিন ছেলের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) বিকেল সন্ধ্যা ৬ টায় আমিরাবাদ খলিফা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে মেহেদী হাসান জানান, গত ৯ মাস পূর্বে তার বড় চাচা আব্দুল হক খলিফার ৯.৭৯ শতাংশ জমি তার মা জোহরা বেগম ক্রয় করেন। এ নিয়ে স্থানীয় পর্যায় সালিশ মীমাংসা হয়। সেই সিদ্ধান্ত জোহরা মেনে নিলেও ফরিদুল তা মেনে না নিয়ে জমি ফেরত পাওয়ার জন্য আদালতে সমপরিমাণ টাকা দাখিল করেন। আদালত থেকে কোন সুফল না পাওয়ায় ঘটনার দিন বুধবার সন্ধ্যায় শামসুল হকের ঘরে কেউ না থাকার সুবাদে ফরিদুল হক খলিফার নেতৃত্বে তার ছেলে রাসেল খলিফা, রিয়াদ খলিফা, এবং রিফাত খলিফা ক্ষিপ্ত হয়ে জোহরাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানের চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo