অনলাইন ডেস্ক: তুষখালী পুলিশ ক্যাম্পের কর্মরত ২ পুলিশ সদস্যের বিরুদ্বে বরিশাল আর.আর এফের কমাডেন্টের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন এ.এস.আই মোঃ নাছির ও কনেস্টবল মিনহাজ।
একই সাথে অনুলিপি পিরোজপুর জেলা পুলিশ সুপার, বরিশাল আর, আর এফ কমান্ডেন্ট, ঢাকা সিকিউরিটি সেল, পি আই ও পুলিশ হেডকোয়াটার, ঢাকা, বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
অভিযোগকারীরা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী রানা তালুকদার, তুষখালী বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হামজা, ব্যবসায়ী
আঃ আজিম, আব্দুল কুদ্দুছ তালুকাদার,
রায়হান তালুকদার, মির্জা মশিউর রহমান, রুম্মান তালুকদার, ছগির মির্জা, সোহেল তালুকদার, মোঃ জাকির হোসেন। তারা অভিযোগে উল্লেখ করেন,
তুষখালী পুলিশ ক্যাম্পের কর্মরত এ.এস.আই মোঃ নাছির এবং কনেস্টবল মিনহাজ তুষখালী বাজার, লঞ্চঘাট এলাকা, সাফা বাজারের সন্ত্রাসী, জুয়ারীদের ও মাদক ব্যবসায়ীদের সাথে চলাফেরা করে। তুষখালী লঞ্চঘাট এলাকার জুয়ারীদের কাছ থেকে দৈনিক চাঁদা নেয়। টেম্পু স্ট্যান্ড এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক চাঁদা নিয়ে থাকে। যার কারনে এলাকার মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের কর্মকান্ডের কারণে এলাকার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে। আমরা তুষখালী, সাফা বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উল্লেখিত অসাধু পুলিশ সদস্যদের অন্যত্র বদলি এবং আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত দুই পুলিশ সদস্যের মুঠোফোনে সংযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।