৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

টানা ৩ দিনের ছুটি, সাগরকণ্যায় বেড়েছে পর্যটকদের আগমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের আগমন বেড়েছে। বুধবার বিকেল থেকে কুয়াকাটায় এ সব পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রে ডুব সাঁতারে মেতেছেন। প্রিয়জনদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে অনেক পর্যটককে। কেউ কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন নীল সমুদ্রের ঢেউয়ের গর্জন। পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অধিকাংশ হোটেল মোটেল আগাম বুকিং রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

খুলনা থেকে আসা পর্যটক নীলাঞ্জনা চৌধুরী জানান, কুয়াকাটায় পর্যটন দিবসের মেলাকে কেন্দ্র করে পর্যটক বেড়েছে। এর আগেও আমি কুয়াকাটায় এসেছি। এত পর্যটক দেখিনি। পদ্মা সেতু চালুর পর থেকে কুয়াকাটার সড়ক যোগাযোগ আরও উন্নত করা জরুরি।

হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, একদিকে তিন দিনের ছুটি, আরেক দিকে পর্যটন দিবস উপলক্ষে মেলা। এতে পর্যটক বেড়েছে। আজকেও অনেক পর্যটক আসছে।

কুয়াকাটা টু্রিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, বুধবার বিকেল থেকে পর্যটক আসা শুরু করেছে, আজকেও অনেক পর্যটক আসছে। আমরা তাদের নিরাপত্তায় প্রস্তুত আছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo