৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

উজিরপুরে হামলায় আহত-৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 970 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল উজিরপুর কানসী গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে একই পরিবারের ৫ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মধু সরদার, ছেলে সিয়াম সরদার, সজীব সরদার, ভাতিজা ওহিদুল সরদার ও আসাদুল সরদার।আহতদের মধ্যে সিয়াম সরদার কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯ টায় কানসী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ভুক্তভোগী সিয়াম সরদারের সাথে পার্শ্ববর্তী পারভেজ ও তার সহযোগীদের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে পারভেজ,আলামিন,শাকিল ও পারভীন সহ অজ্ঞাত আরো ৫-৭জন ভাড়াটিয়া সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ দেয়। এ সময় অহিদুল সেই কোপ ঠেকাতে গেলে তার মুখ সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে সিয়াম কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকার শুনে মধু,সজীব, ও আসাদুল ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর আহতদেরকে মধ্যে সিয়াম ও অহিদুল কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানের চিকিৎসকরা আহতদের মধ্যে সিয়ামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo