৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

শেবাচিমে চিকিৎসকের চেম্বারে ওষুধ প্রতিনিধিরা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩,
  • 412 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা দানকারী সরকারী প্রতিষ্ঠান বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ৪২ উপজেলার মানুষের ভরসার প্রতীক এটি৷ নানা রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অতিক্রম করে প্রতিনিয়ত হাজার হাজার রোগীরা ছুটে আসেন।

তবে প্রত্যাশা সুচিকিৎসা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তার বদলে হয়রাণীর চিত্রই নানা মাধ্যমে ফুটে ওঠে।

এছাড়া হাসপাতালটির সার্বিক বিষয়ের ব্যবস্থাপনায়ও রয়েছে নানান ক্রুটি।।

কর্তৃপক্ষের দ্বায়সারা তদারকি আর যথাযথ ব্যবস্থাপনার অভাবে দক্ষিণের সর্ববৃহৎ এ চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠানটির কার্যক্রম ম্লান হচ্ছে।

সম্প্রতি এক চিকিৎসকের কক্ষে রোগী দেখাকালীন চিকিতসকের ভুমিকায় দেখা হচ্ছে দুজন ওষুধ কোম্পানির প্রতিনিধির।

নিয়মানুযায়ী দুপুর ১ টার পর চিকিৎসকদের সাথে দেখা করতে পারবেন কোম্পানির প্রতিনিধিরা।

তবে হাসপাতালটির শিশু সার্জারীর (বহি:র্বিভাগে) আবাসিক সার্জন ডা: শেখ মো: আব্দুর রাজ্জাকের কক্ষে নিয়মের এ চিত্রটি ব্যতিক্রম।

তার কক্ষে নিয়মিত সকাল ১০ টা থেকে দেখা যাচ্ছে ওষুধ কোম্পানির দুই প্রতিনিধির।

অভিযুক্ত সেই দুই প্রতিনিধি হলেন ইন্ডিয়ান একটি কোম্পানির মো: ফিরোজ ও বাকফো বাংলাদেশ ইউনানী কোম্পানির সাজু৷

নির্ধারিত সময়কে তোয়াক্কা না করে হাসপাতালের চিকিৎসকের কক্ষে প্রবেশ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে ঐ দুজন বলে জানা গেছে।

যার একটি ভিডিও হাতে এসেছে প্রতিবেদকের।

জানা গেছে, ফিরোজ ও সাজু নিয়মিত সকাল ১০ টার পর ডাক্তারের সাথেই অবস্থান করেন।
রোগীদের ব্যবস্থাপত্রে ডাক্তারদের দেয়া ওষুধের মধ্যে সরকার কর্তৃক বিনামুল্যের ওষুধের শর্ট স্লিপ লিখে দেন তারা।

অথচ এ দায়িত্ব চিকিৎসকের কক্ষের দায়িত্বরত সহকারীর৷

এছাড়া অভিযোগ রয়েছে, রোগীদের ব্যবস্থাপত্র লিখে দেয়ার পর তারা ছবি তুলে রাখেন।বিভিন্ন সময়ে রোগীরা এতে ক্ষোভ প্রকাশও করেছেন।

এ বিষয় জানতে শেবাচিম হাসপাতালের সার্জারীর (বহি:র্বিভাগে) আবাসিক সার্জন ডা: শেখ মো: আব্দুর রাজ্জাকের মুঠোফোনে সংযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলামের বক্তব্যও পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo