৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

রুপাতলীতে কথিত বিএনপি নেতার হামলায় শিক্ষানবিশ আইনজীবী আহত, থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪,
  • 338 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর রুপাতলী ২৪ নং ওয়ার্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি কথিত নেতার হামলায় আরমান মৃধা (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছে। এ সময় নগদ ৩৫ হাজার টাকা, ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রুপাতলী মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আরমান মৃধার সাথে স্থানীয় বিএনপি নেতা পরিচয়দানকারী নাসির মৃধা গং এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন শনিবার সকালে নাসির মৃধা, আঃ সালাম মৃধা, আঃ রাজ্জাক মৃধা, মন্নান মৃধা, শফিকুল ইসলাম, মিরাজ ও আরাফাত সহ অজ্ঞাত আরো ২০-২৫ জন সন্ত্রাসী আরমানের ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে তাকে ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ সময় সে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে নাসির সহ অন্যান্যরা তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক‍্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করে। তার একটি দাঁত ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসক সেখান থেকে সার্জারী ইউনিট ২ তে প্রেরণ করে।

অপরদিকে এ ঘটনায় আহতের বড় বোন নাজমা আক্তার মুন্নি বাদী হয়ে ৮ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo