৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ভোলায় বিপুল ইলিশ জব্দ, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩,
  • 396 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে দুইটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ ও বিভিন্ন মাছ জব্দ করে দুইজনকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আটকরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান। বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ইলিশার মেঘনা নদীতে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন মাছ জব্দ করা হয়। পরে জব্দ মাছ মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটার মেঘনা নদী এবং ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo