৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৩১, ২০২৪,
  • 547 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাবুগঞ্জ উপজেলার মধ্যম বকশির চর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় লিটন প‍্যাদা (৩০) নামে এক যুবককে হ‍ত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের মাদক ব‍্যাবসায়ী কালা ওরফে জুয়েল ও তার সহযোগীরা। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ জুলাই) রাত ১০ টায় মধ্যম বকশির চর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় নগদ অর্থ ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত লিটন জানান, ঘটনার দিন সোমবার রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী কালা ওরফে জুয়েল, শামীম ও দাও শাহীন সহ অজ্ঞাত আরো কয়েকজন মাদক সেবন করে স্থানীয় যুবকদের হাতে মাদক দিয়ে যুব সমাজকে নষ্ট করে। এ সময় লিটন প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে জুয়েল সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তার স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo