২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৯
শিরোনামঃ

বাবুগঞ্জে অলটাইম ফুড কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 187 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে মাদক বিক্রির প্রতিবাদ করায় অলটাইম ফুড কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক সম্রাট ওমর আলী সরদার ও তার সহযোগীরা। এসময় নগদ ৩৪ হাজার টাকা ও দুইটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮ টায় দক্ষিণ রফিয়াদির নোমর হাট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম বেল্লাল হোসেন (বিজয়)। সে ওই গ্রামের বাসিন্দা হান্নান ফকিরের ছেলে ও অলটাইম ফুড কোম্পানির প্রতিনিধি। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মৃত শহীদ সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওমর আলী সরদার, সুজন সরদার,ও স্বজল সরদার দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। ফলে যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে সে ওমর আলীর মাদক বিক্রির প্রতিবাদ করে সেখান থেকে চলে যায়। তারই ধারাবাহিকতায় ওই দিন রাতে বিজয় সায়েস্তাবাদ থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে নোমর হাট স্কুলের সামনে ওৎ পেতে থাকা ওমর আলী সহ অন্যান্যরা তার পথ রোধ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo