৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে মা-মেয়েকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ২৩, ২০২৪,
  • 212 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধারে মা ও মেয়েকে এলোপাথাড়ি পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ সময় ঘর ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২নভেম্বর) বিকেল ৪ টায় বামনি কাঠি গ্রামের গাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা জসিম গাজীর স্ত্রী আসমা বেগম (৩০) ও মেয়ে আতিকা আক্তার (১৪)। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আসমা জানান, তার সাথে পার্শ্ববর্তী নাহিদ গাজীর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাহিদ গাজী, স্ত্রী মরিয়ম,রহিমা বেগম,ও রাকিব গাজী সহ অজ্ঞাত আরো কয়েকজন লাঠি সোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা করে। এ সময় আতিকা তাকে উদ্ধার করতে গেলে তাকেও লাঠি পেটা করে। পরে স্থানীয় রাহ আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo