৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে জিডি করে বিপাকে একটি অসহায় পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ৭, ২০২৬,
  • 512 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বাকেরগঞ্জের কলস কাঠী ইউনিয়নে জোরপূর্বক জমির ধান কাটায় বাধা দেয়ায় বাদিকে আসামী পক্ষের জীবননাশের হুমকি। এ ঘটনায় সাধারণ ডায়েরি করে বিপাকে পড়েছে বাদী আইয়ুব আলী সিকদার ও তার পরিবার। তাদের আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে রাতের আধারে পালিয়ে বেড়াচ্ছে তারা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ কলস কাঠী ইউনিয়নের দক্ষিণ নারাঙ্গল গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সিকদার ও তার ভাই মাইনুল শিকদারের পৈত্রিক সম্পত্তিতে লাগানো একখণ্ড জমি নিয়ে পার্শ্ববর্তী তাদের চাচাতো ভাই ইউনূস সিকদার গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ইউনুস সিকদার, এমদাদ সিকদার,কবির সিকদার, ও সালাম সিকদার সহ অজ্ঞাত আরো ৪-৫ জন তাদের জমি থেকে ধান কাটতে যায়। এ সময় আইয়ুব ও মাইনুল বাধা প্রদান করলে তাদেরকে হত্যা হামলা ও মামলা সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখায়।এ ঘটনায় আইয়ুব আলী সিকদার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করেও বিপাকে পড়েছেন আইয়ুব আলী ও তার পরিবার। ক্ষিপ্ত হয়ে ইউনুস ও তার বাহিনীর লোকজন রবিবার আইয়ুব আলীর প্রায় ১০ হাজার টাকার চাম্বল ও রেন্ডিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo