১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৯

বাকেরগঞ্জে চাঁদা না দেয়ায় সংখ্যালঘু ঠিকাদারকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ২, ২০২৬,
  • 193 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বাবুল চন্দ্র হাওলদার (৪৫) নামে এক সংখ্যালঘু ঠিকাদারকে মারধর করেছে আওয়ামী লীগের দোসর শওকত ও তার সন্ত্রাসী বাহিনী। শনিবার বেলা ১১ টায় শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহত বাবুল চন্দ্র হাওলাদার ওই গ্রামের বাসিন্দা অক্ষয় চন্দ্র হাওলাদারের ছেলে। ঘটনার দিন সকালে সে শিমুলতলা হাটবাজারের টেন্ডারের ডাক পায়। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলমগীর, গিয়াস হাওলাদার ও জালাল চৌকিদার সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী বাবুল ডাক পাওয়ায় তার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে অপারগতা স্বীকার করায় শওকত সহ অন্যান্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্বজনরা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo